Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন

শ্যামপুরে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুরের হরিনারায়ণপুর গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় একটি বিরল প্রজাতির ক্যামেলিয়ন উদ্ধার করল বনদপ্তর। সেদিন হরিনারায়ণপুর গ্রামে একটি ঝোপ থেকে ক্যামেলিয়নটিকে উদ্ধার করেন স্থানীয় এক বাসিন্দা। বিষয়টি গ্রামবাসীদের নজরে আসার পরেই তাঁরা বনদপ্তরে খবর দেন। পরে বনদপ্তরের কর্মীরা ক্যামেলিয়নটি উদ্ধার করে নিয়ে যান।

Advertisement

বনদপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান, ভারতীয় প্রজাতির এই ক্যামেলিয়নটিকে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কীভাবে সেটি এখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, বছর চারেক আগেও বাগনানের চন্দ্রপুর থেকে একটি ক্যামেলিয়নকে উদ্ধার করেছিল বনদপ্তর।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ