Bartaman Logo
৯ জুন, ২০২৬

ধর্ষক নাবালক ভাই! অন্তঃসত্ত্বা কিশেরারী

দিদিকে ধর্ষণে অভিযুক্ত নাবালক ভাই! ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। এই ঘটনায় নাবালক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিস।

ধর্ষক নাবালক ভাই! অন্তঃসত্ত্বা কিশেরারী
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুরাত: দিদিকে ধর্ষণে অভিযুক্ত নাবালক ভাই! ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। এই ঘটনায় নাবালক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিস। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। পুলিস সূত্রে খবর, ঘটনার মাস দুই পর বিষয়টি সামনে আসে। অসহ্য পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় কিশোরী (১৬)। পরীক্ষার পর চিকিৎসকরা বুঝতে পারেন, কিশোরী অন্তঃসত্ত্বা। বিষয়টা স্বাভাবিক নয়, এই সন্দেহে তাঁরাই পুলিসে খবর দেন। জানা যায়, কিশোরী ধর্ষিতা হয়েছে। কিন্তু ধর্ষক কে, তা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরেই সামনে আসে ধর্ষকের পরিচয়। জানা যায়, বাইরের কেউ নয়, কিশোরীকে ধর্ষণ করেছে তারই আপন ভাই! মাত্র ১৪ বছরের কিশোর কিভাবে এমন কাণ্ড ঘটাল, তা ভেবে কুল পাচ্ছেন না পরিবারের লোকজন। দু’জনকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, এই ঘটনাটি ঘটেছে মাস দুই আগে। কোনও একদিন ভাইবোনকে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন পরিবারের বাকিরা। অনুমান, তখনই দিদিকে ধর্ষণ করে নাবালক ভাই। আপাতত জুভেনাইল কোর্টে পেশ করা হয়েছে নাবালককে। এদিকে, আইনি পথে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিশোরীর গর্ভপাত বা বাকি চিকিৎসা সম্পন্ন হবে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ