Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬

বাগেশ্বর ধামে ধর্ষণ: নতুন করে তদন্ত

ছতরপুরের বাগেশ্বর ধামে ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট।

বাগেশ্বর ধামে ধর্ষণ: নতুন করে তদন্ত
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: ছতরপুরের বাগেশ্বর ধামে ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ধর্ষণের ফলে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গর্ভপাতের পর ভ্রুণটি সংরক্ষণ করা হয়। মূল অভিযুক্ত রাজু জাটভের রক্তের নমুনার সঙ্গে ভ্রুণের নমুনা মিলিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় জানা যায়, রাজু ওই ভ্রুণটির ‘বায়োলজিকাল ফাদার’ নয়। আদালতে নির্যাতিতাও জানিয়েছিল, রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঠিক নয়। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেই নতুন করে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অজয়কুমার নিরাঙ্করি। তবে, রাজুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন তিনি। ছতরপুরের পুলিশ সুপারকে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দেন বিচারপতি। ভ্রুণটির আসল ‘বায়োলজিকাল ফাদার’ কে, তা খুঁজে বের করার জন্য পুলিশকে দু’মাস সময় দিয়েছেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ