Bartaman Logo
৯ জুন, ২০২৬

এনকাউন্টারে নিহত ধর্ষণে অভিযুক্ত

উত্তরপ্রদেশের মিরাটে এনকাউন্টারে মৃত্যু হল ধর্ষণে অভিযুক্তের। তার মাথার দাম ছিল ২৫ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, কুখ্যাত ওই দুষ্কৃতীর নাম শেহজাদ ওরফে নিকি (৩৫)।

এনকাউন্টারে নিহত ধর্ষণে অভিযুক্ত
  • ১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মিরাট: উত্তরপ্রদেশের মিরাটে এনকাউন্টারে মৃত্যু হল ধর্ষণে অভিযুক্তের। তার মাথার দাম ছিল ২৫ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, কুখ্যাত ওই দুষ্কৃতীর নাম শেহজাদ ওরফে নিকি (৩৫)। তার বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা চলছিল, এর মধ্যে ছিল দুই নাবালিকাকে ধর্ষণের মামলাও। দীর্ঘদিন ধরেই পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় শেহজাদের খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। দীর্ঘ ৯ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। গত শনিবার পাঁচ বছরের নির্যাতিতার পরিবারের তরফে দাবি করা হয়, তাঁদের বাড়ির বাইরে গুলি চলেছে। এরপরই ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার মিরাটের সুরারপুর থানা এলাকায় অভিযুক্তের খোঁজ মেলে। সারধানা-বিনোলি রোডে তাকে ঘিরে ফেলেন পুলিশ কর্মীরা। তবে আত্মসমর্পণ করতে বলা হলে, সে পালানোর চেষ্টা করে। পাশাপাশি এক পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলিও চালায়। নিরাপত্তার স্বার্থে পাল্টা গুলি চালান ওই পুলিশ কর্মী। গুরুতর আহত অবস্থায় শেহজাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ