Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের প্রস্তুতি শুরু

‘ধুম ৪’ ছবির প্রস্তুতি শুরু করলেন অভিনেতা রণবীর কাপুর। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি ‘ধুম ৩’। ১২ বছর পর ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি নিয়ে পরিকল্পনা করছেন প্রযোজক আদিত্য চোপড়া।

রণবীরের প্রস্তুতি শুরু
  • ৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

‘ধুম ৪’ ছবির প্রস্তুতি শুরু করলেন অভিনেতা রণবীর কাপুর। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি ‘ধুম ৩’। ১২ বছর পর ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি নিয়ে পরিকল্পনা করছেন প্রযোজক আদিত্য চোপড়া। চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনের সঙ্গে জুটি বাঁধছেন প্রযোজক। ইতিমধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে বলে খবর। আগেই জানা গিয়েছিল এবার ‘ধুম’-এর মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য দেখা যাবে ছবিতে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এপ্রিল মাস থেকে শুরু হবে শ্যুটিং। ২০২৭ সালের প্রথমার্ধে মুক্তি পেতে পারে ছবিটি। পরিচালকের আসনে কে থাকছেন? শোনা যাচ্ছে, অয়ন মুখোপাধ্যায়কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছর ‘ওয়ার ২’ মুক্তি পাওয়ার পর তিনি প্রি প্রোডাকশনের কাজে হাত দেবেন বলে খবর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ