Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের সিদ্ধান্ত

দিল্লির বিস্ফোরণ, ধর্মেন্দ্রর অসুস্থতা— এই দুই কারণে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান পিছনোর সিদ্ধান্ত নিলেন রণবীর সিং। মুক্তির অপেক্ষায় তাঁর ‘ধুরন্ধর’।

রণবীরের সিদ্ধান্ত
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দিল্লির বিস্ফোরণ, ধর্মেন্দ্রর অসুস্থতা— এই দুই কারণে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান পিছনোর সিদ্ধান্ত নিলেন রণবীর সিং। মুক্তির অপেক্ষায় তাঁর ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করছেন আর মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্তের মতো তারকারা। ফলে ছবি ঘিরে উৎসাহ রয়েছে দর্শক মহলে। আজ, বুধবার  ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল। তবে তার আগেই গত সোমবার লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি গুরুতর অসুস্থ ধর্মেন্দ্রও। তার জেরেই অনুষ্ঠান বাতিল। ছবির টিমের তরফে জানানো হয়েছে, শীঘ্রই পরবর্তী তারিখ জানানো হবে। অন্যদিকে শাহিদ কাপুর, কৃতী শ্যানন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘ককটেল ২’ ছবির শ্যুটিংও পিছনো হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ