বিশ্বজুড়ে ৪০টি ভাষায় মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। সদ্য এই ঘোষণা করলেন নির্মাতারা। প্রথম থেকেই ছবিটি ঘিরে দর্শক মহলে আগ্রহ ছিল। একাধিক ভাষায় মুক্তির পেলে তা আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে বলেই বিশ্বাস নির্মাতাদের। নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান ও হ্যান্স জিমার। দুই পর্বে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। প্রথম পর্ব মুক্তির কথা চলতি বছর। দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে।
Advertisement



