সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুললেন অভিনেতা সইফ আলি খান। ইনস্টাগ্রামে প্রথম পোস্টে পতৌদি পরিবারের লাইব্রেরির ছবি তুলে ধরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কভার দেখে বই বিচার করছি।’ প্রজন্মের চাহিদা মেনে বলিউডের সব তারকাই ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেন। এতদিন ব্যতিক্রমী ছিলেন সইফ। বহুবার তাঁকে অনুরোধ করা হলেও পাত্তা দেননি সইফ। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন তিনি। তবে এবার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে সকলকে চমক দিলেন অভিনেতা। মাত্র একজনকেই সমাজমাধ্যমে অনুসরণ করেন তিনি। কাকে? অভিনেত্রী করিনা কাপুর খানকে।
Advertisement



