নানা ধরনের চরিত্রে নিজেকে দেখচে চান অভিনেত্রী রাকুলপ্রীত সিং। অভিনয় দক্ষতার প্রমাণ দিতে চান সব ধরনের ছবিতে। এবার তাঁর হাতে কমেডি ছবির অফার রয়েছে। সূত্রের খবর, মুদাস্সর আজিজের পরিচালনায় এই কমেডি ছবির মুখ্য চরিত্রে থাকছেন আয়ুষ্মান খুরানা। সঙ্গে দুই নায়িকা সারা আলি খান ও ওয়ামিকা গাব্বি। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য রাকুলকে কাস্ট করা হয়েছে বলে খবর। প্রথমে শোনা গিয়েছিল, ‘পতি পত্নী অউর উও’ ছবির আঙ্গিকে এই সিনেমার চিত্রনাট্য লেখা হবে। অর্থাৎ ত্রিকোণ প্রেমের গল্প বলবে ছবিটি। তবে সেই পরিকল্পনায় খানিক বদল এসেছে। জানা গিয়েছে, একজন নায়কের জন্য তিনজন নায়িকা থাকছেন। ছবির নাম রাখা হয়েছে ‘পতি পত্নী অউর উও দো’। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবির শ্যুটিং।



