Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদা ও নারায়ণগড়ে ৩টি নতুন উড়ালপুল নির্মাণের আগে রেল, রাজ্যের যৌথ পরিদর্শন

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বেলদার ২৬নম্বর শুশিন্দা রেলওয়ে লেভেল ক্রসিংয়ের উপরে উড়ালপুল নির্মাণের জন্য হয়ে গেল যৌথ পরিদর্শন।

বেলদা ও নারায়ণগড়ে ৩টি নতুন উড়ালপুল নির্মাণের আগে রেল, রাজ্যের যৌথ পরিদর্শন
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বেলদার ২৬নম্বর শুশিন্দা রেলওয়ে লেভেল ক্রসিংয়ের উপরে উড়ালপুল নির্মাণের জন্য হয়ে গেল যৌথ পরিদর্শন। বৃহস্পতিবার রেল ও রাজ্যের আধিকারিকদের উপস্থিতিতে পরিদর্শনের কাজ হয়। পাশাপাশি, বেলদা-১ গ্রাম পঞ্চায়েত যাওয়ার রাস্তায় শ্যামপুরা ২৩নম্বর এবং নারায়ণগড় স্টেশনের কাছে চাতুরিভাড়ার ১৬নম্বর লেভেল ক্রসিংয়ের উপর তৈরি হতে চলা উড়ালপুলেরও যৌথ পরিদর্শন হয়।

Advertisement

সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে রাজ্য পূর্তদপ্তরকে চিঠি দেওয়া হয়। তাতে জানানো হয়, রেলের তরফে আটটি নতুন উড়ালপুল নির্মাণ করা হবে। যার মধ্যে খড়্গপুর-বালেশ্বর রুটে ছ’টি ও খড়্গপুর-হাওড়া রুটে দু’টি উড়ালপুল রয়েছে। মঙ্গলবার তিনটি জায়গায় যৌথ পরিদর্শন করা হয়। এরপর বৃহস্পতিবার বেলদা এবং নারায়ণগড়ে রেল ও রাজ্য পূর্তদপ্তরের আধিকারিকরা প্রস্তাবিত উড়ালপুলের নকশা নিয়ে তিনটি জায়গা পরিদর্শন করেন। পূর্তদপ্তরের আধিকারিক রণবীর ঘোষ বলেন, রেলের তরফে একাধিক জায়গায় লেভেল ক্রসিংয়ের উপরে নতুন করে উড়ালপুল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। রেল তা নিয়ে রাজ্যের কাছে চিঠি দিয়েছে। সেই মোতাবেক আমরা এলাকাগুলি পরিদর্শন করে রিপোর্ট জমা করছি। রেলের পক্ষ থেকে বেশকিছু প্রস্তাবিত নকশা দেখানো হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যে নকশা চূড়ান্ত হয়ে যাবে। রেলের এক আধিকারিক বলেন, আগামী দিনে রেল লেভেল ক্রসিং তুলে দিয়ে সেই জায়গায় উড়ালপুল নির্মাণ করতে চলেছে। অগ্রাধিকারের ভিত্তিতে প্রাথমিকভাবে যেগুলি পাওয়া গিয়েছে, তার কাজ শীঘ্রই শুরু হচ্ছে। রাজ্যের অনুমতিতে নকশা চূড়ান্ত হয়ে গেলে দ্রুত নির্মাণকাজ শুরু হবে।
বেলদার তিনটি লেভেল ক্রসিংয়ের কারণে স্থানীয় বাসিন্দাদের সমস্যায় পড়তে হয়। একাধিক সংগঠন দীর্ঘদিন ধরে এনিয়ে আন্দোলন করে আসছে। 
বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির অন্যতম নেতৃত্ব রামলাল রাঠি বলেন, লেভেল ক্রসিং তুলে দিয়ে তার উপরে উড়ালপুল কিংবা আন্ডারপাস করলে অনেক সুবিধা হবে। ২৪নম্বর কেশিয়াড়ি মোড় রেলগেটে উড়ালপুল নির্মাণের দাবি দীর্ঘদিনের। সমস্ত জটিলতা কাটিয়ে, আমাদের দাবি মোতাবেক ২৪নম্বর রেলগেটের উড়ালপুলের কাজ রেল দ্রুত শুরু করলে সকলে উপকৃত হবেন।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ