Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মেঘনাদের চরিত্রে রাঘব

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে যোগ দিচ্ছেন অভিনেতা রাঘব জুয়েল। শোনা যাচ্ছে, মেঘনাদ চরিত্রে দেখা যাবে তাঁকে

মেঘনাদের চরিত্রে রাঘব
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে যোগ দিচ্ছেন অভিনেতা রাঘব জুয়েল। শোনা যাচ্ছে, মেঘনাদ চরিত্রে দেখা যাবে তাঁকে। চলতি বছর অক্টোবরে ‘রামায়ণ’-এর প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা। সেই ছবিতে দেখা যাবে না রাঘবকে। বরং তাঁর মেঘনাদ চরিত্রটি আসবে দ্বিতীয় পার্টে। সেটি মুক্তি পাবে ২০২৭ সালে। ঘোষণার পর থেকেই রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ঘিরে উন্মাদনার পারদ চড়েছে। আগে শোনা গিয়েছিল, মেঘনাদ চরিত্রে দেখা যাবে অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সেই খবর ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন বিক্রান্ত। যদিও কিছুক্ষণ পরেই সেই পোস্টটিকে ডিলিট করে দেন বিক্রান্ত। যদিও রাঘবের নাম এখনও আনুষ্ঠানিকভাবে সামনে আনেননি নির্মাতারা। শোনা যাচ্ছে, চলতি বছর রামনবমীতে ছবির প্রথম লুক মুক্তি পাবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ