Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেককে দেখতে ৮ ঘণ্টা অপেক্ষায় রফিকুল

অভিষেক সভায় প্রবেশ করলেন বিকেল সাড়ে চারটে নাগাদ। তাঁকে মঞ্চে উঠতে দেখে চোখে জল আর মুখে হাসি রফিকুলের। দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে প্রিয় মানুষটিকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েননি বটে তবে সীমাহীন আনন্দ চোখে ভাসছিল।

অভিষেককে দেখতে ৮ ঘণ্টা অপেক্ষায় রফিকুল
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অভিষেক সভায় প্রবেশ করলেন বিকেল সাড়ে চারটে নাগাদ। তাঁকে মঞ্চে উঠতে দেখে চোখে জল আর মুখে হাসি রফিকুলের। দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে প্রিয় মানুষটিকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েননি বটে তবে সীমাহীন আনন্দ চোখে ভাসছিল। ক্যানিং ১ নম্বর ব্লকের হাটপুকুরিয়া অঞ্চলের রফিকুল সর্দার সকাল সাড়ে আটটায় চলে এসেছিলেন সভাস্থলে। তখন মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। সকালে আসার কারণ সামনের দিকে বসতে পারার সুযোগ পাওয়া। তৃণমূলের সেনাপতিকে দেখতে সারাদিন অপেক্ষা করতেও রাজি রফিকুল। 

Advertisement

শুক্রবার সকাল থেকে ঠায় বসে তিনি। ভ্যাপসা গরমে ঘেমে স্নান। একদম প্রথম সারিতে আসন নিয়ে অপেক্ষা করতে থাকেন। কর্তব্যরত পুলিশ কর্মীরাও তাঁকে দেখে অবাক। সভা শুরুর সময় তাঁর এই মনোভাবের প্রশংসা করেন ক্যানিং পশ্চিমের প্রার্থী পরেশরাম দাস। ক্যানিং স্টেডিয়ামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা ছিল। দুপুরের অনেক আগে চলে এসেছিলেন রফিকুল। তিনি বলেন, ‘অভিষেকদা আমার খুব প্রিয়। ওঁকে দেখব বলে সকালেই চলে এসেছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ