বিজয় সেতুপতির বিপরীতে কাজ করতে চলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কেরিয়ারে একাধিক দারুণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। হিন্দি ছাড়া অন্যান্য ভাষাতেও উল্লেখযোগ্য কাজ করেছেন রাধিকা। ফের তেলুগু ভাষার একটি সিনেমায় কাজ করতে চলেছেন তিনি। এই ছবিতে বিজয় সেতুপতির নায়িকা হচ্ছেন রাধিকা। পুরী জগন্নাথ পরিচালিত ছবিটি সর্বভারতীয় স্তরে মুক্তি পাবে। রাধিকা ও বিজয় ছাড়াও ছবিতে থাকবেন অভিনেত্রী টাবু। তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রি প্রোডাকশন স্তরে রয়েছে এই ছবি। পুরোদমে চলছে প্রস্তুতি। চলতি বছর জুন মাস থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা। শীঘ্রই ছবির ঘোষণা হবে বলে খবর। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিজের ইনিংস শুরু করছেন রাধিকা। সৌজন্যে ‘কোটিয়া’। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই ছবি তৈরি হবে হিন্দি ও মারাঠি ভাষায়।



