জনপ্রিয় অ্যান্থলজি ‘লাস্ট স্টোরিজ’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার বিক্রমাদিত্য মোটওয়ানের সঙ্গে কাজ করবেন নায়িকা। ২০১৮ সালে প্রথমবার মুক্তি পেয়েছিল ‘লাস্ট স্টোরিজ’। সেবার অনুরাগ বসু পরিচালিত গল্পে কাজ করেছিলেন তিনি। সর্বস্তরে প্রশংসিত হয়েছিল রাধিকার অভিনয়। শোনা যাচ্ছে, ‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি গল্পেও অভিনয় করবেন। এবার এই অ্যান্থলজির পরিচালক হিসেবে বিক্রমাদিত্য ছাড়াও থাকছেন কিরণ রাও ও শকুন বাত্রা। এর আগে ‘স্যাক্রেড গেমস’ সিরিজে বিক্রমাদিত্যের পরিচালনায় কাজ করেছিলেন রাধিকা। চলতি বছর মার্চে রাধিকা জানিয়েছিলেন, পরিচালনায় ডেবিউ করতে চলেছেন তিনি। ‘কয়টা’ নামক সেই ছবিতে রাধিকার সঙ্গে থাকবেন বিক্রমাদিত্য। এর সঙ্গেই ‘লাস্ট স্টোরিজ ৩’-তেও কাজ করবেন অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে মুক্তি পাবে এই অ্যান্থলজি।



