কিছুদিন আগেই কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। আজ, মঙ্গলবার কোচবিহার পুরসভার বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে পদত্যাগী চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আপাতত কোচবিহার পুরসভার দায়িত্ব নিলেন ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ। পরবর্তী বোর্ড অফ কাউন্সিলের বৈঠক আগামী ২১ জানুয়ারি।



