Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রং করতে গিয়ে পড়ে মৃত্যু

রং করতে গিয়ে পড়ে মৃত্যু
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়িতে রং করার সময় উপর থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সল্টলেকের বি ডি ব্লকের এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করা হয়েছে। গত বুধবার রং করার সময় তিনতলার উপর থেকে তিনি পড়ে যান। এত উঁচুতে কাজ করার জন্য যে যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তা নেওয়া হয়নি বলে অভিযোগ। গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ