Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কোয়ার্টার: রাজ্য সরকারের কর্মীদের অনলাইনে আবেদন

সরকারি আবাসনের কোয়ার্টারে থাকার জন্য রাজ্য সরকারি কর্মীদের এখন থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবাসন দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

কোয়ার্টার: রাজ্য সরকারের কর্মীদের অনলাইনে আবেদন
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  সরকারি আবাসনের কোয়ার্টারে থাকার জন্য রাজ্য সরকারি কর্মীদের এখন থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবাসন দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। অফলাইনে কোনও আবেদন নেওয়া হবে না। rhe.gov.wb.in এই পোর্টালে গিয়ে আবেদন করা যাবে। এতদিন  সরকারি কর্মীরা কোয়ার্টারে থাকার জন্য অফলাইনে নির্দিষ্ট ফর্মে আবেদন করতেন। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তা জমা দিতে হতো। কলকাতাসহ বিভিন্ন জেলা সরকারি কর্মীদের কোয়র্টার আছে। কম ভাড়ায় এখানে সরকারি কর্মীরা থাকতে পারেন। তবে সরকারি থাকলে স্বাভাবিকভাবে এইচআরএ পাওয়া যায় না। এদিকে সরকারি কর্মীদের ভ্রমণ ভাতা নেওয়ার ক্ষেত্রে (এলটিসি এবং এইচটিসি) সময়সীমা বৃদ্ধির সুবিধা  দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থদপ্তর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ