Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্যাথ-কিট দুর্নীতি হয়নি মেডিক্যালে, জানাল কর্তৃপক্ষ

প্যাথ-কিট দুর্নীতি হয়নি মেডিক্যালে, জানাল কর্তৃপক্ষ
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেডিক্যাল কলেজের প্যাথলজির (রক্ত পরীক্ষা) কিট নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ অভয়া-কাণ্ডের পর দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ ছিল, মেডিক্যাল কলেজের টেকনলজিস্ট জয়ন্ত ঘোষ ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় এই দুর্নীতিতে যুক্ত। বাইরের বেসরকারি প্যাথ ল্যাবের ব্লাড পরীক্ষা করার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে আসা হচ্ছে। তারপর টেস্ট করিয়ে ফের নিয়ে যাওয়া হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে একটি নয় সদস্যের তদন্ত কমিটি তৈরি করে কলেজ কর্তৃপক্ষ। সেই তদন্তে অভিযোগের কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন সুপার ডা. অঞ্জন অধিকারী। 
Advertisement
সম্পর্কিত সংবাদ