ভোপাল: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে সুপারি কিলার দিয়ে খুনের অভিযোগ উঠল। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ডাবরা এলাকায় এই ঘটনা ঘটে। রবিবার অভিযুক্তদের পাঞ্জাবের মোহালি থেকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের কাছ থেকে খুনে ব্যবহৃত দু’টি রিভলভার বাজেয়াপ্ত করা হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, মৃতের নাম যশবন্ত সিং গিল। ২০১৬ সালে একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল তাঁর। সম্প্রতি জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই সময় বাইকে করে এসে দুই যুবক তাঁকে গুলি করে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে যশবন্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিস এই ঘটনায় কানাডার অর্শদীপ সিং দাল্লা গ্যাংয়ের যোগ পেয়েছে।



