নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পায়রাডাঙা পঞ্চায়েতের জমি বিতর্ক নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তাই প্রশাসনের পাশাপাশি এবার জমি কেনা-বেচায় কী গরমিল হয়েছে, তা জানতে তদন্ত করবে তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলীয় তদন্তের বিষয়টি স্পষ্ট করেছেন রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী।
Advertisement
নিজেদের পঞ্চায়েত এলাকায় শ্মশান তৈরির জমি কেনা নিয়ে একের পর এক বিতর্কে জড়িয়েছে রানাঘাট ১ ব্লকের পায়রাডাঙা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যদের অভিযোগ, ৭ লক্ষ টাকার জমি ৩৭ লক্ষ টাকায় কিনেছেন প্রধান। শুধু তাই নয়, পাঁচগুণ দামে জমি কেনায় রয়েছে একাধিক গরমিল। পঞ্চায়েতের রেজ্যুলিউশন বইয়ের গরমিল তো কোথাও কংগ্রেস নেতা তথা পঞ্চায়েতের শিল্প সঞ্চালক বিজয়েন্দু বিশ্বাসের জমি কেনার দিনক্ষণ নিয়ে বিতর্ক কার্যত হাটে হাঁড়ি ভেঙেছে। ইতিমধ্যেই পঞ্চায়েতের ক্ষুব্ধ তৃণমূল সদস্যদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে এবার দলীয়ভাবেও তদন্ত হবে বলে জানালেন রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক।
বিধায়ক বলেন, আমি দলীয়ভাবে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছি। কি তথ্য উঠে আসছে তার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে দল। প্রয়োজনে উচ্চ নেতৃত্বকে জানানো হবে। বিষয়টি নিয়ে আমি অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে কথা বলব। তৃণমূল দুর্নীতির সঙ্গে আপস করবে না।