Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পেয়ারাবাগান থেকে উদ্ধার বোমা

পেয়ারাবাগান থেকে উদ্ধার বোমা
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সাত সকালে ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে একটি পেয়ারাবাগান থেকে উদ্ধার বোমা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাগানটি থেকে একটি তাজা বোমা, সুতলি এবং বোমা তৈরির অন্যান্য সামগ্রী পাওয়া গিয়েছে। সোমবার রাতে ব্যাপক বোমাবাজি হয়েছে কৃষ্ণমাটি গ্রামে।  যারা অশান্তিতে জড়িয়ে ছিল তারাই বোমা ফেলে যায় বলে অনুমান। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ