বিধানসভা ভোটে প্রতি বুথে নিরাপত্তার দাবি। প্রতি বুথে নিরাপত্তা ১০০ শতাংশ সুনিশ্চিতের করতে আবেদন। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ভোটের আগে সব বুথের নিরাপত্তা সমীক্ষার আবেদনও করেছেন তিনি। সমীক্ষা করে বুথের সুরক্ষা নিশ্চিত করতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি নেতা।



