Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পাট্টা নিয়ে সমস্যা শুনলেন বালুরঘাটের বিধায়ক

পাট্টা নিয়ে সমস্যা শুনলেন বালুরঘাটের বিধায়ক
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিদাই সংসদের বাসিন্দাদের জমির পাট্টা নেই। পাট্টা না থাকায় নানা সমস্যায় ভোগেন বাসিন্দারা। এমনকী ওই গ্রামে যাওয়ার রাস্তাও বেহাল। রবিবার ওই গ্রাম পরিদর্শন করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বিধায়ককে কাছে পেয়ে নানা সমস্যার কথা জানান গ্রামের বাসিন্দারা। বিধায়ক বলেন, এই গ্রামের বাসিন্দারা মুক্তিযুদ্ধের পর থেকেই বসবাস করছেন। কিন্তু এখনও জমির পাট্টা পাননি। আমি এনিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব। গ্রামের রাস্তাও বেহাল। বিষয়টি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতকেও জানাব। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ