Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পটাশপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যার তৃণমূলে যোগ

পটাশপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যার তৃণমূলে যোগ
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: পটাশপুর-২ ব্লকের তৃণমূল পরিচালিত মথুরা গ্রাম পঞ্চায়েতে আরও শক্তিশালী হল দল। শুক্রবার সন্ধ্যায় মথুরা পঞ্চায়েতের বিজেপি সদস্যা অমিতা মাইতি তৃণমূলে যোগ দেন। তাঁর সঙ্গে পাঁচটি পরিবারের ১০জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন জেলা তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা, ব্লক তৃণমূল সভাপতি মানস রায়, মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি বরুণ গিরি সহ অন্যান্যরা।
Advertisement
অমিতাদেবী বলেন, বিজেপি দলে নীতি-আদর্শ, কর্মসূচি কিছু নেই। বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগ দিলাম। এবার থেকে তৃণমূলের পতাকাতলে শামিল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নীতি­-আদর্শ মেনে দলের কাজ করব। উল্লেখ্য, ২৪টি আসনবিশিষ্ট মথুরা পঞ্চায়েতে ১৬টি তৃণমূলের দখলে ছিল এবং বিজেপির দখলে ছিল আটটি। এবার এক সদস্যা বিজেপি থেকে তৃণমূলে আসায় সমীকরণ হল ১৭-৭।  জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশবাবু বলেন, আরও তিনজন সদস্যা বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।
সম্পর্কিত সংবাদ