Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পাত্রসায়রে বালি চুরি, গ্রেপ্তার ২

পাত্রসায়রে বালি চুরি, গ্রেপ্তার ২
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: পাত্রসায়রে বালি চুরির অভিযোগে পুলিস দুই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম জীবন ঘোষ ও বুধন দাস। তাদের বাড়ি যথাক্রমে পাত্রসায়র থানার কানতোড় ও বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর গ্রামে। শুক্রবার দ্বারকেশ্বর থেকে বালিবোঝাই দু’টি ট্রাক্টর বালসির দিকে যাচ্ছিল। পুলিসের সন্দেহ হওয়ায় রাস্তায় সেগুলি আটক করা হয়। চালকরা বৈধ কাগজ দেখাতে পারেনি। পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ