নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মঙ্গলবার সকালে পেট্রাপোল সীমান্তে এক বাংলাদেশি যাত্রীর কাছ থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। সে পাসপোর্ট ও ভিসা নিয়ে এদিন বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল। সিকিউরিটি চেকিংয়ের সময় তাঁর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়। তারপরই মলদ্বার থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৬ লক্ষ ৫৬ হাজার টাকা। ওই বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, এদিনই হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকা থেকে বিএসএফ চারটি এয়ার পিস্তল, চারটি এয়ার রাইফেল, একটি এয়ারগান ব্যারেল এবং নয় প্যাকেট এয়ার পেলেট উদ্ধার করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ধৃত বাংলাদেশি এবং উদ্ধার হওয়া সোনার বিস্কুট পেট্রাপোল শুল্কদপ্তরে হস্তান্তর করা হয়েছে। এয়ার রাইফেল ও এয়ার পিস্তলগুলি হিঙ্গলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



