Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

পতনের ধারায় ছেদ, লাফ শেয়ার সূচকের

অবশেষে লম্বা লাফ। টানা ১০ দিন পর সুদিন ফিরল শেয়ার বাজারে। বুধবার বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে ৭৪০.৩০ পয়েন্ট উঠল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স।

পতনের ধারায় ছেদ, লাফ শেয়ার সূচকের
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: অবশেষে লম্বা লাফ। টানা ১০ দিন পর সুদিন ফিরল শেয়ার বাজারে। বুধবার বিনিয়োগকারীদের মুখে  হাসি ফুটিয়ে ৭৪০.৩০ পয়েন্ট উঠল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। দুই স্টক এক্সচেঞ্জের সূচকই ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এদিন বাজার খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় শেয়ার মার্কেটে। সেনসেক্স ৭৪০.৩০ পয়েন্ট বেড়ে ৭৩৭৩০.২৩ গিয়ে শেষ হয়। এদিন লেনদেনের একটা সময় সেনসেক্স ৯৪৩.৮৭ অঙ্ক বেড়ে ৭৩৯৩৩.৮০ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। মূলত বিএসই ৩০টি শেয়ারের দর এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও ২৫৪.৬৫ পয়েন্ট বেড়ে হয়েছে ২২৩৩৭.৩০।  গত ১০ দিন ধরে নীচের দিকে নামছিল শেয়ার বাজার। তারপর এই উত্থান প্রত্যাশিত ছিল বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। ভারতের পাশাপাশি চীন, জাপানের শেয়ার মার্কেটেও তেজিভাব লক্ষ্য করা গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ