Bartaman Logo
২৭ মে, ২০২৬

পাটনায় এনকাউন্টারে হত ২ ডাকাত

পাটনায় এনকাউন্টারে হত ২ ডাকাত
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
পাটনা: ডাকাতদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বিহার পুলিস। মঙ্গলবার ভোররাতে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই ডাকাতের। পাটনা জেলার ফুলবাড়ি শরিফের হিন্দুনির ঘটনা। এক ডাকাতকে গ্রেপ্তারও করেছে পুলিস। গুলির লড়াইয়ে জখম হয়েছেন পুলিসের এক সাব-ইনসপেক্টর। কয়েক মাস ধরে পাটনা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির খবর আসছিল পুলিসের কাছে। সেইমতো ডাকাতদের গ্রেপ্তার করতে একটি টিম গঠন করে জেলা পুলিস। সোমবার রাতে গোপন সূত্রে হিন্দুনি এলাকায় ডাকাতদলের জড়ো হওয়ার খবর আসে। সেইমতো তাদের গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিস। তখন পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। তখন পুলিস পাল্টা গুলি চালালে দু’জন ডাকাত মারা যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ