Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাটুলিতে অস্বাভাবিক মৃত্যু পরিচারিকার

পাটুলিতে অস্বাভাবিক মৃত্যু পরিচারিকার
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলিতে অস্বাভাবিক মৃত্যু হল এক পরিচারিকার। নাম রীনা সাহা (৫২)। সংজ্ঞাহীন অবস্থায় ওই পরিচারিকাকে গত ২৭ নভেম্বর বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে প্রাথমিক তদন্তে কোনওরকম অসঙ্গতি মেলেনি বলে জানিয়েছে পাটুলি থানার পুলিস। ইতিমধ্যেই  মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ