Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পতাকা দেখে দেড় মিনিটে ১০০টি দেশের নাম, স্বীকৃতি ছোট্ট দিশার

পতাকা দেখে দেড় মিনিটে ১০০টি দেশের নাম, স্বীকৃতি ছোট্ট দিশার
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: বয়স মাত্র তিন। এখনও গুছিয়ে কথা বলতে শেখেনি। তবুও মাত্র ১ মিনিট ২৯ সেকেন্ডে ১০০টি জাতীয় পতাকা দেখে দেশগুলির নাম অনায়াসে বলতে পারে ছোট্ট দিশা। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড বুক অব রেকর্ডস-এ নাম তুলে ফেলেছে এই শিশুকন্যা। বসিরহাট ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রামের বাসিন্দা দিশা। বাবা জয়দেব সরকার পেশায় শিক্ষক। মায়ের নাম পায়েল সরকার। দিশা এই স্বীকৃতি পাওয়ায় গর্বিত গোটা গ্রাম থেকে বসিরহাটবাসী। সে ৩০ অক্টোবর আবেদন করেছিল। তারপর মোবাইলে ভিডিও’র মাধ্যমে পরীক্ষাও দেয়। ১৮ ডিসেম্বর  তার হাতে শংসাপত্র, মেডেল সহ স্মারক তুলে দেওয়া হয়। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ