Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পৃথক ঘটনায় সোনা হাতিয়ে পরিচারক ও পরিচারিকা ধৃত

পৃথক ঘটনায় সোনা হাতিয়ে পরিচারক ও পরিচারিকা ধৃত
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষাধিক টাকা সোনার অলঙ্কার চুরির অভিযোগে গিরিডি থেকে পরিচারককে গ্রেপ্তার করল চিৎপুর থানা। অন্যদিকে তপসিয়া থানা একই অভিযোগে এক পরিচারিকাকে ধরেছে। উভয় ক্ষেত্রেই চুরি যাওয়া সোনার গয়না উদ্ধারের চেষ্টা হচ্ছে।  পুলিস সূত্রে জানা যাচ্ছে, চিৎপুর এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে অনেকদিন ধরেই কাজ করছিল ওই পরিচারক। আচমকাই সে তার গিরিডির বাড়ি চলে যায়। বাড়ির মালিক যোগাযোগের যোগাযোগের চেষ্টা করলে দেখা যায়, ফোন বন্ধ। সন্দেহ হওয়ায় আলমারিতে থাকা গয়না পরীক্ষা করতে গিয়ে মালিক দেখেন, সব উধাও। এরপরই তিনি পুলিসে অভিযোগ করেন ওই পরিচারকের বিরুদ্ধে। পুলিস গিরিডিতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে তপসিয়া এলাকায় একটি বাড়িতে কাজ করত ওই পরিচারিকা। দীর্ঘদিন ধরেই সে গয়না হাতাচ্ছিল। এক অনুষ্ঠানে যাবেন বলে বাড়ির মালিক গয়না বের করতে দিয়ে দেখেন, সেগুলি উধাও হয়ে গিয়েছে। থানায় অভিযোগ করলে তপসিয়া থানার পুলিস পরিচারিকাকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ