Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পৃথিবীর বাছাই করা অ্যাডভেঞ্চারের   ছবি নিয়ে একদিনের চলচ্চিত্র উত্সব

পৃথিবীর বাছাই করা অ্যাডভেঞ্চারের   ছবি নিয়ে একদিনের চলচ্চিত্র উত্সব
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখানে কোনও ভিএফএক্সের কারসাজি নেই। স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা ব্যবহার করেও চোখ ধাঁধানো কোনও দৃশ্য তৈরি হয়নি। গোটা বিশ্বে বাছাই করা অ্যাডভেঞ্চারের ফিল্ম নিয়ে আস্ত একখানা চলচ্চিত্র উত্সব হতে চলেছে কলকাতায়। আগামী ১৫ তারিখ মহাজাতি সদনে অ্যাডভেঞ্চার নিয়ে ১০টি ছবি দেখানো হবে। সবক’টাই তথ্যচিত্র। 
Advertisement
ন’বছরের ফ্রেয়া আর পাঁচবছরের জ্যাকসন বাবা-মায়ের সঙ্গে নরওয়ের পাহাড় দু’হাজার ফুটের দেওয়াল চড়ে উঠেছে। তাদের সেই রোমহর্ষক কাহিনি দেখানো হবে ‘টু পয়েন্ট ফোর’ ছবিতে। আর্মেল কোর্টিয়াস আর মার্টিন থমাস পৃথিবীর উচ্চতম গ্লেসিয়াল লেকে কাইটসার্ফিংয়ের রোমহর্ষক দৃশ্য দেখা যাবে ‘ওয়ান ডিগ্রি পেরু’ ছবিতে। ক্লাস উইলিয়ামস নামের এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে চিকিত্সকরা বলেছিলেন, ২৫ বছর পর্যন্তই বাঁচতে পারবেন তিনি। কিন্তু তারও দশবছর বাদে রক ক্লাইম্ব করে চোখ ধাঁধিয়ে দিলেন তিনি। তাঁর কাহিনি দেখা যাবে ‘স্টিল এলাইভ’ ছবিতে। এভাবেই কেউ আগ্নেয়গিরির লাভাকে ধাওয়া করছেন। এরকমই সব অ্যাডভেঞ্চারের ছবি থাকবে এই চলচ্চিত্র উত্সবে। এই ছবিগুলো নির্বাচনের ক্ষেত্রেও রয়েছে পদ্ধতি। কলকাতায় এই চলচ্চিত্র উত্সবের আয়োজন করছে ড্রিম ওয়ান্ডারলাস্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও মুম্বইয়ের হিমালয়ান ক্লাব। এনজিওর তরফে নীলাঞ্জন পাত্র বলছিলেন, ‘সারাবছর পৃথিবীজুড়ে যেসব বিখ্যাত অ্যাডভেঞ্চার নিয়ে ছবি হয়, সেগুলি জমা পড়ে ক্যানাডার বাফে। সেখানে একটা চলচ্চিত্র উত্সব হয়। ওখানকার পুরস্কৃত ছবিগুলোর ওয়ার্ল্ড ট্যুর হয়। এবছর ছবিগুলো কলকাতায় দেখানো হচ্ছে।’ টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ওই টিকিট কেটেই সারাদিন সবক’টি ছবি দেখা যাবে। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে হয়েছিল। মাঝে করোনার জন্য হয়নি। তরুণদের প্রজন্মের কাছে অ্যাডভেঞ্চার বিষয়ে কৌতূহল গড়ে তোলাই উদ্দেশ্য বলে 
Advertisement
সম্পর্কিত সংবাদ