Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

পথ নিরাপত্তায় রঘুনাথপুরে র‌্যালি

বুধবার রঘুনাথপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে একটি র‌্যালি হয়। রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে র‌্যালিটি হয়। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ স্লোগানে গলা মিলিয়ে রঘুনাথপুর-১ পঞ্চায়েত সমিতি কমিউনিটি হল পর্যন্ত তা হয়।

পথ নিরাপত্তায় রঘুনাথপুরে র‌্যালি
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার রঘুনাথপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে একটি র‌্যালি হয়। রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে র‌্যালিটি হয়। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ স্লোগানে গলা মিলিয়ে রঘুনাথপুর-১ পঞ্চায়েত সমিতি কমিউনিটি হল পর্যন্ত তা হয়। রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজ, মহকুমা পুলিস আধিকারিক রোহেদ শেখ র‌্যালিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি কমিউনিটি হলে পথ নিরাপত্তা বিষয়ক একটি সেমিনার ও ক্যুইজ প্রতিযোগিতা হয়। মহকুমা শাসক বলেন, পথ নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান হবে। পাশাপাশি মহকুমাজুড়ে একটি ট্যাবলো ঘুরবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ