নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার গভীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় এক স্কুটি চালকের মৃত্যুর ঘটনা ঘটে। মৃত চালকের নাম বিজয় রায়। বাড়ি খড়দহের পাতুলিয়ায়। বছর ত্রিশের বিজয় বারাকপুরের একটি বেসরকারি স্কুলের বাসচালক। স্কুটি করে বাড়ি ফেরার পথে কাঠালিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেন। খবর পেয়ে মোহনপুর থানার পুলিস তাঁকে বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।



