অটো রিকশয় ধাক্কা ট্রাকের। মৃত্যু হল ১০ জনের। আহত আরও চার। বুধবার এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের হারদৌইয়ের বিলগ্রাম। পুলিস জানিয়েছে, মৃতদের মধ্যে ছ’জন মহিলা ও তিনজন শিশু। আহতের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা স্থিতিশীল। পুলিস জানিয়েছে. একটি মোটর বাইকের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করে ওই ট্রাক ও অটো। সেইসময়ই ট্রাকটি অটোতে ধাক্কা মারে। ট্রাকটিকে আটক করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।



