Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পেটে যন্ত্রণা নিয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি অর্পিতা

পেটে যন্ত্রণা নিয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি অর্পিতা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিছুদিন আগেই জামিন পেয়ে জেলমুক্তি হয়েছে অর্পিতার। জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে পেটে প্রচণ্ড যন্ত্রণা হয় অর্পিতার। সেই কারণেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর পেটে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসা চলছে। আপাতত অর্পিতার শারীরিক অবস্থা স্থিতিশীল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা। প্রথমে ইডি হেফাজত ও পরে জেলেই প্রায় দীর্ঘ আড়াই বছর ছিলেন তিনি। এরপর গত ২০ নভেম্বর মায়ের মৃত্যুতে প্যারোলে ছাড়া পান অর্পিতা। তারপরেই সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে ইডির বিশেষ আদালতে জামিনের আর্জি জানান অর্পিতার আইনজীবী। যা মঞ্জুরও করে আদালত। ফলে শেষমেশ জেল থেকে ছাড়া পান তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ