চণ্ডীগড়: শুক্রবার রাতে পিস্তল পরিষ্কারের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পশ্চিম লুধিয়ানার আপ বিধায়ক গুরপ্রীত বসসি গোগীর। বয়স হয়েছিল ৫৮ বছর। এদিন লুধিায়ানার দয়াল নগরের বাড়িতে পিস্তল পরিষ্কার করেছিলেন তিনি। সেইসময় আচমকা গুলি বেরিয়ে তাঁর মাথায় লাগে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় দয়ানন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বিধায়ককে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
খবর পেয়ে বিধায়কের বাড়িতে পৌঁছন পাঞ্জাবের আম আদমি পার্টির সভাপতি আমন আরোরা। তিনি জানান, প্রায়শই গুরপ্রীত তাঁর পিস্তল পরিষ্কার করতেন। শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ সেই কাজই করছিলেন। দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে তাঁর মাথায় লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষমেশ তাঁকে বাঁচানো যায়নি। বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, ‘গুরপ্রীতের মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। খুব ভালো মানুষ ছিলেন তিনি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
২০২২ সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হন গুরপ্রীত বসসি গোগী। জানা গিয়েছে, বরাবরই নানা পুরনো মডেলের গাড়ি ও আগ্নেয়াস্ত্র রাখার শখ ছিল তাঁর। এদিন মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বিধানসভার স্পিকার ও অন্যান্যদের সঙ্গে বৈঠক করেছিলেন।