Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাসপোর্ট জালিয়াতি: হুগলি থেকে ধৃত ৩

পাসপোর্ট জালিয়াতি: হুগলি থেকে ধৃত ৩
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বৃহস্পতিবার হুগলি থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ৮৩ জন ব্যক্তির পাসপোর্টের বিভিন্ন নথিপত্র যাচাই করতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি পায় চন্দননগর থানার স্পেশাল ব্রাঞ্চ। বিষয়টি নিয়ে ভদ্রেশ্বর থানা তদন্ত নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের নাম, মোহন সাউ, বিশ্বজিৎ ঘোষ ও মহম্মদ ইমরান। এরা প্রত্যেকেই হুগলির বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃত মহম্মদ ইমরান চন্দননগর কমিশনারেটের ট্রাফিক গার্ডে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ