নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না ইস্ট বেঙ্গলের। রিচার্ড সেলিসকে নিয়ে অস্বস্তিতে ইস্ট বেঙ্গল। বৃহস্পতিবার অনুশীলনেও আসেননি ভেনেজুয়েলার এই ফুটবলার। শোনা যাচ্ছে, পায়ের পেশি শক্ত হয়ে যাওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। এদিকে, শনিবার যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। সেলিস কি ওই ম্যাচে খেলতে পারবেন? ফুটবলারটিকে রিকভারির সময় দিতেই শুক্রবার বিকেলে অনুশীলন ডেকেছেন স্প্যানিশ কোচ। স্প্রিন্ট টানতে সমস্যা না হলে সেলিসকে স্কোয়াডে রাখার ভাবনা রয়েছে। তবে চোট জর্জরিত ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। তিনি একান্তই না পারলে ফের পুরনো জায়গায় ফিরতে পারেন বিষ্ণু। আসলে গোটা বিষয়টাই নির্ভর করবে সেলিসের উপর।
Advertisement
অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানকে ২-০ গোলে হারায় ইস্ট বেঙ্গল। ঘরের মাঠেও পুরো পয়েন্ট চান ব্রুজোঁ। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট লিগে টেবিলে দশম স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। জিতলে পাঞ্জাব আর কেরল ব্লাস্টার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে মশালবাহিনী। কার্ড সমস্যায় শৌভিক চক্রবর্তী নেই। তবে জিকসন সিং ফিরছেন। এদিন তাঁকে আর সাউলকে মাঝমাঠে খেলিয়ে দেখে নেন স্প্যানিশ কোচ। সব ঠিকঠাক চললে প্রায় দু’মাস পর লাল-হলুদ জার্সিতে ফিরবেন সাউল। গত ৭ ডিসেম্বর এই চেন্নাইয়ানের বিরুদ্ধে চোট পান তিনি। ক্রেসপো ছন্দ পেয়ে গেলে মাঝমাঠের ভারসাম্য অনেকটাই বাড়বে।
এদিকে, মহিলা ফুটবলে জয়ে ফিরল ইস্ট বেঙ্গল। দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে হোপস এফসি’কে ১-০ গোলে হারায় লাল-হলুদ ব্রিগেড। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ইস্ট বেঙ্গল।
এদিকে, মহিলা ফুটবলে জয়ে ফিরল ইস্ট বেঙ্গল। দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে হোপস এফসি’কে ১-০ গোলে হারায় লাল-হলুদ ব্রিগেড। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ইস্ট বেঙ্গল।



