Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্যটকের দেহ উদ্ধার

পর্যটকের দেহ উদ্ধার
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: ৬২ ঘণ্টা পর নদীর চর থেকে উদ্ধার হল নিখোঁজ পর্যটক প্রীতম পানুয়ার দেহ। রবিবার সকালে কুলতলির গোপালগঞ্জের নবিপুকুর এলাকায় স্থানীয় মৎস্যজীবীরা দেহটি দেখতে পান। খবর দেওয়া হয় কুলতলি থানায়। পুলিস এসে দেহটি উদ্ধার করে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুলতলির কৈখালিতে ঘুরতে এসে বোট থেকে নদীতে পড়ে তলিয়ে গিয়েছিলেন প্রীতম পানুয়া। দুর্ঘটনার পরেই তল্লাশি শুরু করেছিল পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ