Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রয়াত যাত্রা প্রযোজক নেপালচন্দ্র সরকার

প্রয়াত যাত্রা প্রযোজক নেপালচন্দ্র সরকার
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিৎপুর যাত্রাপাড়ার অন্যতম প্রযোজক নেপালচন্দ্র সরকার শনিবার সন্ধ্যায় প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুতে যাত্রাপাড়ায় শোকের ছায়া নেমে আসে। তিনি পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সহ-সভাপতির পদে আসীন ছিলেন। একসময় ১২জন নামকরা শিল্পীদের নিয়ে তাঁরই প্রযোজিত ‘শেষ রাতের সানাই’ পালাটি বিপুল সুনাম কুড়িয়েছিল। রবিবার সকালে তাঁর মৃতদেহ যাত্রাপাড়ায় আনা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন যাত্রা সংগঠনের কর্তাব্যক্তিরা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে  এদিন যাত্রাপাড়ায় সকল প্রযোজকের কার্যালয় বন্ধ রাখা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ