Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিযায়ীর দেহ ফিরল গ্রামে  

পরিযায়ীর দেহ ফিরল গ্রামে
 
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: ভিনরাজ্যে পরিযায়ীর মৃতদেহ ফিরল গ্রামে। ভিনরাজ্যে কাজে গিয়ে বহুতল থেকে পড়ে মারা যান চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখবস্তি গ্রামের রাকেশ আলম (২২)। ১১ মাস আগে রাকেশ হায়দ্রাবাদে রাজমিস্ত্রির কাজ করতে যান। সেখানে একটি বহুতলে কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। শুক্রবার সন্ধ্যায় মৃতদেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনরা। স্থানীয়রা জানান, বিমানে করে হায়দ্রাবাদ থেকে মৃতদেহ নিয়ে আসা হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ