নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কল্যাণী হোক বা রায়বেরিলি। কিংবা খোদ দিল্লি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এইমস) প্রয়োজনের তুলনায় ডাক্তার, নার্স অপ্রতুল। তা নিয়েই চলছে হাসপাতাল। কবে হবে শূন্য আসন পূরণ? তার কোনও দিশা নেই। যা দুঃখজনক বলেই মন্তব্য বিরোধীদের। স্রেফ বিরোধী বলা অবশ্য খানিক ভুল হল। বিজেপি সাংসদের প্রশ্নের উত্তরেও সরকারি তথ্য ঘাটতির পরিসংখ্যান আটকাতে পারেনি স্বাস্থ্যমন্ত্রক।
Advertisement
রায়বেরিলির সাংসদ রাহুল গান্ধী, উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সাজদা আহমেদ সরকারের কাছে জানতে চেয়েছিলেন রায়বেরিলি এবং নয়াদিল্লির এইমসের তথ্য। আর বিজেপির বাংলার এমপি জগন্নাথ সরকারের প্রশ্ন ছিল কল্যাণী এইমস নিয়ে। জবাবে সরকার সংসদে লিখিতভাবে জানিয়েছে, প্রতি ক্ষেত্রেই অনুমোদিত পদের চেয়ে কম সংখ্যক ডাক্তার ও নার্স রয়েছেন। কল্যাণীর ক্ষেত্রে শয্যাও কম। অনুমোদন রয়েছে ৯৬০ শয্যাকর। রয়েছে ৫০১টি। ফ্যাকাল্টি ডাক্তারের অনুমোদিত পদ ২৫৯টি। কিন্তু রয়েছেন ১৫৭ জন চিকিৎসক।
একইভাবে সাজদা আহমেদের প্রশ্নে নয়াদিল্লির এইমস সম্পর্কে সরকার জানিয়েছে, ফ্যাকাল্টি ডাক্তারের অনুমোদিত পদ ১ হাজার ২৩৫। সেখানে রয়েছেন মাত্র ৮১০ জন। একইভাবে নন-ফ্যাকাল্টির অনুমোদিত পদ ১৪ হাজার ৩৪৩। রয়েছেন ১২ হাজার১০১ জন। অর্থাৎ দু’হাজারের মতো কম। শূন্য পদ পূরণের জন্য কোনও সময়ের কথা না জানিয়ে কেবলমাত্র কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্টের মতো কতগুলি নিয়মের কথা আওড়েছে কেন্দ্র।
রায়বেরিলির সাংসদ রাহুল গান্ধীর প্রশ্নের জবাবে সরকারের উত্তর, ডাক্তার ও নার্সের সংখ্যা যথেষ্ট কম রয়েছে। ফ্যাকাল্টি ডাক্তারের অনুমোদিত পদ ২০১। রয়েছেন ১০৬ জন। আর নন-ফ্যাকাল্টির অনুমোদিত পদ ১ হাজার ৪২৫টি এবং রয়েছেন মাত্র ৯০৫। অনুমোদিত পদের চেয়ে ডাক্তার ও নার্সের সংখ্যা কম হলেও তাঁদের থাকার জন্য ১৪০টি কোয়ার্টার তৈরিতে কেন্দ্র ৯৭ কোটি ৬১ লক্ষ টাকা অনুমোদন করেছে।