Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পর্যাপ্ত চিকিৎসক নেই, রোগীকল্যাণ সমিতির বৈঠকে আলোচনা

পর্যাপ্ত চিকিৎসক নেই, রোগীকল্যাণ সমিতির বৈঠকে আলোচনা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: মঙ্গলবার বিকেলে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকল্যাণ সমিতির বৈঠক হল। মেডিক্যালের গভর্নমেন্ট নমিনি তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অধ্যক্ষ করবী বড়াল, এমএসভিপি পলাশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর রাজ্যের সমস্ত হাসপাতালের রোগীকল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়। গত ২ডিসেম্বর স্বাস্থ্যভবনের পক্ষ থেকে এই মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে অধ্যক্ষের পাশাপাশি গভর্নমেন্ট নমিনি মনোনীত হন আশিসবাবু। এদিন সেই সমিতির প্রথম বৈঠক হয়। আশিসবাবু বলেন, মেডিক্যালের পক্ষ থেকে টিআরডিএর কাছে হাইমাস্ট লাইট চেয়ে আবেদন জানানো হয়। এছাড়া জলনিকাশির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সেইসঙ্গে হাসপাতাল চত্বরে পরিবেশবান্ধব গ্রিন টয়লেট করার জন্য প্রস্তাব গৃহীত হয়। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকার বিষয়টিও আলোচনা হয়েছে। এব্যাপারে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলব। এছাড়া রোগী সহায়তা কেন্দ্রের কর্মীদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে। সেটা সমাধানে উদ্যোগী হওয়ার পাশাপাশি প্রতি দেড়মাস অন্তর আরকেএসের মিটিং হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ