Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রায় ৫ হাজার দুয়ারে সরকার শিবির বসবে হাওড়া জেলায়

প্রায় ৫ হাজার দুয়ারে সরকার শিবির বসবে হাওড়া জেলায়
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহর ও গ্রামীণ এলাকা মিলে এবার প্রায় পাঁচ হাজার দুয়ারে সরকার শিবির হবে হাওড়া জেলায়। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্পগুলি। হাওড়া পুরসভার প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি গ্রামীণ এলাকায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটি করে শিবির থাকবে। জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে মোবাইল ক্যাম্প পাঠানো হবে। এজন্য ইতিমধ্যেই জেলাজুড়ে প্রচার শুরু করেছে প্রশাসন। রাজ্য সরকারের ৩৫টি প্রকল্পের সুবিধা সরাসরি এই শিবিরগুলি থেকে পাবে সাধারণ মানুষ। বিভিন্ন প্রকল্পের জন্য পৃথক স্টলের পাশাপাশি হেলথ ক্যাম্পের ব্যবস্থাও থাকবে দুয়ারে সরকারে শিবিরে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ