Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর-উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় কনভেনশনে রাজ্যের ৩ প্রতিনিধি   

পুর-উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় কনভেনশনে রাজ্যের ৩ প্রতিনিধি 
 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুরসভা এলাকার উন্নয়ন নিয়ে সর্বভারতীয় কনভেনশনে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এক মেয়র ও দুই পুর-চেয়ারম্যান। আগামী ২৬ নভেম্বর দিল্লিতে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ওই কনভেনশন হবে। পুর ও নগরোন্নয় দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসবে সেখানে যাচ্ছেন গৌতম দেব, দিলীপ যাদব ও অদিতি রায়চৌধুরী মিত্র। গৌতমবাবু শিলিগুড়ি পুরসভার মেয়র। দিলীপ যাদব এবং অদিতিদেবী যথাক্রমে উত্তরপাড়া ও বসিরহাট পুরসভার চেয়ারম্যান। কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজ্য সরকার এই তিনজনকে মনোনয়ন দিয়েছে। 
Advertisement
বিষয়টি নিয়ে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘আমাকে রাজ্যের পুর-প্রশাসনের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার নগরোন্নয়নের নিরিখে দেশকে দিশা দেখাতে পারে। কেন্দ্রীয় সরকারের ডাকা কনভেনশনে উন্নয়নের সেই বার্তাই তুলে ধরব।’
সম্পর্কিত সংবাদ