Bartaman Logo
২৭ মে, ২০২৬

পরিত্যক্ত স্যুটকেসে মহিলার দেহ

পরিত্যক্ত স্যুটকেসে মহিলার দেহ
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: উত্তরপ্রদেশের হাপুরে দিল্লি-লখনউ জাতীয় সড়কে পরিত্যক্ত লাল স্যুটকেস থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। হাইওয়ের সার্ভিস রোডের যাত্রীরা সেই স্যুটকেস দেখতে পেয়ে পুলিসকে খবর দিয়েছিলেন। পুলিস ও ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে মহিলার দেহ উদ্ধার করেছে। জানা গিয়েছে, ওই মহিলার দেহে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, তাঁর বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। স্যুটকেসের মধ্যে বেশ কয়েকটি পোশাকও ছিল। এএসপি বিনীত ভাটনগর জানিয়েছেন, মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আঘাতের চিহ্নগুলি দেখে মনে হচ্ছে, দেহটি উদ্ধারের একদিন আগে মৃত্যু হয়েছে। ওই এলাকাটি ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে। এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিস। কীভাবে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে।    
Advertisement
সম্পর্কিত সংবাদ