Bartaman Logo
২৭ মে, ২০২৬

প্রতারিত দিশার বাবা

প্রতারিত দিশার বাবা
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
প্রতারকদের খপ্পরে পড়ে ২৫ লক্ষ টাকা খোয়ালেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি। বেরিলির বাসিন্দা জগদীশ অবসরপ্রাপ্ত ডেপুটি এসপি। অভিযোগ, উচ্চপদে সরকারি নিয়োগের টোপ দিয়ে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। কিন্তু পরে জগদীশ বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন তিনি। শুক্রবার বেরিলি কোতোয়ালি থানায় এবিষয় এফআইআর দায়ের করেন জগদীশ। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিস আধিকারিক ডি কে শর্মা বলেন, ‘শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ, প্রীতি গর্গ ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ