Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ। এজন্য বনগাঁর চাঁদপাড়া এলাকা থেকে পবিত্র মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিস। জানা গিয়েছে, ধৃত যুবক চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী। শুক্রবার রাতে চাঁদপাড়ার ওই হাসপাতাল থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিস। শনিবার ধৃতকে তোলা হয় বসিরহাট আদালতে।
Advertisement
সম্পর্কিত সংবাদ