Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারণা: ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার ২

প্রতারণা: ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার ২
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ব্যাঙ্কে কেওয়াইসি আপডেটের নামে প্রতারণার ঘটনায় ঝাড়খণ্ড থেকে দু’জনকে গ্রেপ্তার করল বিমানবন্দর থানার পুলিস। প্রতারণার একাধিক নথিপত্রও বাজেয়াপ্ত হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বেঞ্জামিন মুর্মু ও বিকাশকুমার নিশাদ। বেঞ্জামিনের বাড়ি ঝাড়খণ্ডের দুমকার মেসনগরে। বিকাশের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। ব্যাঙ্কে কেওয়াইসি আপডেটের নামে পরপর দু’জন প্রবীণ নাগরিক প্রতারিত হয়েছিলেন। প্রথমে তাঁরা বুঝতে পারেননি। পরে টাকা ডেবিট হয়ে যেতে টের পান, প্রতারণার শিকার হয়েছেন। তারপর দু’জনেই পৃথক সময়ে বিমানবন্দর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার তদন্তে নেমে পুলিস এই দু’জনকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ